দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর এসেছে। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ফরোয়ার্ড রাফিনিয়া। পুরোপুরি ম্যাচ ফিট না হলেও, তাকে নরওয়ের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হতে পারে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
শনিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, রাফিনিয়া দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এখনও শতভাগ ফিট না হলেও তিনি বেঞ্চে থাকার মতো অবস্থায় আছেন। প্রয়োজন হলে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তাকে মাঠে নামানো হতে পারে।
কোচের ভাষায়, দলের জন্য রাফিনিয়া খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং তার দ্রুত সুস্থ হয়ে ওঠার খবর পুরো দলের জন্য ইতিবাচক।
গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী এই উইঙ্গার। এরপর স্কটল্যান্ড ও জাপানের বিপক্ষে ব্রাজিলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তিনি।
শনিবার দলের সঙ্গে আংশিক অনুশীলনে অংশ নিতে দেখা গেছে রাফিনিয়াকে। পুনর্বাসন প্রক্রিয়া সন্তোষজনকভাবে শেষ করায় নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তার অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।
নরওয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ে আক্রমণভাগে রাফিনিয়ার অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন আনচেলত্তি। পুরো ম্যাচ খেলার মতো ফিট না হলেও, শেষ দিকে বদলি হিসেবে নেমে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য তার রয়েছে বলেও বিশ্বাস ব্রাজিল কোচের।
জে আই